যাত্রী তোলাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে মেরে এক ভুটভুটি চালকের হাত-পা ভাঙ্গার অভিযোগ উঠল অপর এক চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মানিকচক থানার মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায়।
জানাযায়,ভুটভুটিতে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা বাধে শঙ্কর মন্ডলের(৪০)সাথে এজাবুল সেখের। দুই জনের বাড়ি রতুয়া থানার কাহালা এলাকায়। অভিযোগ বচসার সময় এজাবুল লোহার রড নিয়ে চরাও হয় শঙ্করের উপর। বেধরক মারধোরে হাত-পায়ে গুরুত্বর আঘাত লাগে তার। এরপর গুরুত্বর আহত অবস্থায় তাকে ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে এজাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি করে ঘটনার সূত্রপাত তাও খতিয়ে দেখছে পুলিশ।
মালদা